পঞ্চগড় প্রতিনিধি

৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়। দেশের সর্ব উত্তরের এই জেলায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকলেও রোদ উঠলে তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রিতে ওঠানামা করে। আজ বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির ঘরে থাকলেও ছিল না কুয়াশা।
এর আগে গত ১৩ ডিসেম্বর চলতি শীত মৌসুমের ও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও তা বেড়ে ৯ ডিগ্রির ঘরে পৌঁছেছে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিসেম্বর সকাল ১০ দশমিক ৫ ডিগ্রি, ২ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ৩ ডিসেম্বর ১১ ডিগ্রি, ৪ ডিসেম্বর ১১ দশমিক ৪ ডিগ্রি, ৫ ডিসেম্বর ১২ ডিগ্রি, ৬ ডিসেম্বর ১২ দশমিক ৩ ডিগ্রি, ৭ ডিসেম্বর ১২ দশমিক ৫ ডিগ্রি, ৮ ডিসেম্বর ১১ দশমিক ৫ ডিগ্রি, ৯ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ১০ ডিসেম্বর ১৩ দশমিক ৭, ১১ ডিসেম্বর ১২ দশমিক ৮ ডিগ্রি, ১২ ডিসেম্বর ১২ দশমিক ৬ ডিগ্রি, ১৩ ডিসেম্বর ৮ দশমিক ৪ ডিগ্রি, ১৪ ডিসেম্বর ৯ দশমিক ২ ডিগ্রি, ১৫ ডিসেম্বর ৯ দশমিক ৫ ডিগ্রি, ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সারা দেশের মতো পঞ্চগড়ের রাতের তাপমাত্রা অনেকটাই কমে ৯ ডিগ্রির ঘরে নেমে আসছে।
এ নিয়ে গত ছয়দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রিতে গিয়ে দাঁড়াচ্ছে।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।
১৩ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৪ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগে