৯ জেলায় বইছে তাপপ্রবাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গরম যেন কমছেই না। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রা কিছুটা কমলেও আজ সোমবার আবার তা বেড়ে গেছে। আজ দেশের ৯ জেলাসহ তিন বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তবে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এতে কিছু এলাকায় তাপপ্রবাহ কমে আসতে পারে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার অফিস জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, ফেনী ও সিলেট জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

মঙ্গল ও বুধবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৮ দশমিক ৫, যা গতকাল ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রির মতো। একইভাবে ঢাকায় গতকাল ৩৫ দশমিক ৫, আজ এক ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক ৬; রাজশাহীতে ছিল ৩৬ দশমিক ২, আজ ৩৬ দশমিক ৮; রংপুরে ছিল ৩৫ দশমিক ৭, আজ তা ৩ ডিগ্রি বেড়ে ৩৮ দশমিক ৫; ময়মনসিংহে ছিল ৩৪ দশমিক ৫, আজ তা ৩ ডিগ্রি বেড়ে ৩৭ দশমিক ৪; সিলেটে ছিল ৩৫ দশমিক ৭, আজ তা এক ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক ৮; চট্টগ্রামে ছিল ৩৪ দশমিক ১, আজ ৩৪ দশমিক ৪; খুলনায় ছিল ৩৪ দশমিক ৮, আজ ৩৫ দশমিক ৫ এবং বরিশালে ছিল ৩৪ দশমিক ২, আজ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ

স্পিকার বলেন, গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি

১৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে উত্তেজনা

বাজেট আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ বলেন, প্রধানমন্ত্রী এখানে নেই। কিন্তু উনি যখন বিভিন্ন ভাষণে অসত্য তথ্য দিয়ে বলেন— বিরোধী দল মিছিল করতেছে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বা সিগারেটের দাম বৃদ্ধি করার কারণে— এমন অসত্য তথ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই।

১৫ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাত

১৭ ঘণ্টা আগে

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

১৯ ঘণ্টা আগে