৮ বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের আট বিভাগে আগামী তিন দিন (৭২ ঘণ্টা) বিচ্ছিন্নভাবে কালবৈশাখী হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।

বুধবার (৮ মে) বিকাল ৪টায় এই সতর্কবার্তা জারি করেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

তিনি জানান, আজ বিকাল ৪টা থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকা/ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এর আগে গত রবিবার (৫ মে) তিন দিনের জন্য একই সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

গত এপ্রিলের তীব্র তাপপ্রবাহের পর মে মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয় দেশ। গত সপ্তাহ থেকে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়। এটা প্রাক-মৌসুমি বায়ুর সময় বলে জানিয়েছেন আবহাওয়াবিদদরা। এ সময়টায় বৃষ্টি হবে আবার গরমও পড়বে বলে জানান তারা।

বৈশাখ মাসে এই ধ্বংসাত্মক ঝড়ের উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয়। এই ঝড় উত্তর দিক থেকে প্রবাহিত হয় বলে একে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়।

দেশে সবচেয়ে বেশি কালবৈশাখী হয় মে মাসে। মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়া বজ্রঝড়কে কালবৈশাখী বলা হয়। এ ঝড়ের একটি বৈশিষ্ট্য হলো, এ সময় বজ্রপাত হয় আবার শিলাবৃষ্টিও হয়।

আবহাওয়াবিদদের মতে, মার্চ মাস হলো কালবৈশাখীর প্রাক-প্রস্তুতি পর্ব। কালবৈশাখী শুধু বৈশাখ মাসেই হবে, এমন নয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৫১১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৩ ঘণ্টা আগে

ঐতিহাসিক জয়ে ভিডিওকলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

৩ ঘণ্টা আগে

৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৬ ঘণ্টা আগে

২ টার্মিনালের এলএনজি সরবরাহ স্বাভাবিক হবে বুধবার— আশা কর্তৃপক্ষের

এর আগে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওয়ানা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বায়ুপ্রবাহের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। ফলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট কমে যায়।

১৭ ঘণ্টা আগে