১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা কমার ফলে শীতের তীব্রতাও বাড়তে শুরু করেছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটিতে মৌসুমী বায়ু বিদায় নেওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, পঞ্চগড়সহ পার্শ্ববর্তী জেলা সমূহে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নেমে এসেছে। রোববার (১৭ নভেম্বর) ভোর ৬টায় ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শনিবার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তার আগের দিন শুক্রবার রেকর্ড হয়েছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গতকালের তুলনায় ঘন কুয়াশা না থাকলেও শীতের মাত্রাটা বেড়েছে কিছুটা। দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালক কাজে বেড়িয়েছেন সকাল সকাল। নবান্নের ধানে খেতে ছুটছেন কৃষকরা। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঘরের কৃষাণীরাও।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শীত পড়ে গেছে। ভোর থেকে কুয়াশা দেখা যাচ্ছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার রেকর্ড হয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১১ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১২ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

১৩ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

১৩ ঘণ্টা আগে