আজ ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার ৪ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৩৯৪), সাভারের হেমায়েতপুর (৩৮৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (৩৭০), আগাখান একাডেমী (৩২৮)।

এছাড়া ঢাকার গুলশান লেক পার্ক এলাকা (২৯২), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৭৮), কল্যাণপুর (২৭৪), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৬৪), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৫৫), পশ্চিম নাখালপাড়া এলাকায় (২৪৯) বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ৫০১ একিউআই স্কোর নিয়ে দিল্লির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো (২৮৬)। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার তৃতীয় স্থানে ঢাকা; চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (২৫৭), মঙ্গোলিয়ার উলানবাটর (২৪৯), ভিয়েতনামের হ্যানয় (২১৫)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

১৪ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

১৫ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

১৬ ঘণ্টা আগে