অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও শ্রীলংকার আহ্বান

বাসস

বাংলাদেশ ও শ্রীলংকা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে এক বৈঠকে এই আলোচনা হয়।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার গুরুত্বের উপর জোর দেন।

এর আগে, বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে সাক্ষাৎ করেন। উপদেষ্টা আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিমসটেক সচিবালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং আঞ্চলিক ফোরামের আসন্ন সভাপতি হিসেবে বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মহাসচিব বিমসটেকের আসন্ন ৩০তম বার্ষিকী উদযাপনে বাংলাদেশের সমর্থন কামনা করেন। জবাবে, উপদেষ্টা এই উদ্যোগকে স্বাগত জানান এবং বার্ষিকী উদযাপনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা রূপরেখা তৈরি করতে বিমসটেক সচিবালয়কে উৎসাহিত করেন।

উভয় পক্ষই বাংলাদেশের আসন্ন সভাপতিত্বকে সফল করতে এবং বিমসটেকের তিন দশকের আঞ্চলিক সহযোগিতা যথাযথভাবে উদযাপনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

গতকাল বৃহস্পতিবার ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে

১৫ ঘণ্টা আগে

আমার সুদৃঢ় ভূমিকায় দেশে সাংবিধানিক বিপর্যয় ঘটেনি: সাহাবুদ্দিন

জুলাই অভ্যুত্থান-পরবর্তী এ পরিস্থিতিতে নিজে ‘সুদৃঢ় ও ইতিবাচক’ ভূমিকা রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানে

১৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

১৬ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১৬ ঘণ্টা আগে