প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সংগঠনটির সভাপতি সাজ্জাদ আলম খান তপু আজ বৃহস্পতিবার ডিইউজের নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানান। তিনি বলেন, ৫ বছর পর পর ওয়েজবোর্ড রোয়েদাদ গঠনের বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে সে সময় পার হয়েছে। কিন্তু কোন ধরনের উদ্যোগ দেখছি না। নিত্যপণ্য ও সেবা মূল্য বিবেচনায় অবিলম্বে মহার্ঘভাতা ঘোষণার দাবিও জানান তিনি।
বক্তব্যের শুরুতেই ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, অনেক নারী সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। কেউ কেউ লাঞ্ছিত হচ্ছেন। এ অবস্থা বৈরী পরিবেশ তৈরি করছে; যা মেনে নেওয়া যায় না।
সভায় অলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক মো. শাহজাহান স্বপন, নির্বাহী পরিষদ সদস্য সাজেদা হক, অনজন রহমান, মুস্তফা মনওয়ার সুজন, দৈনিক করোতোয়ার ইউনিট চিফ মো. মিজানুর রহমান প্রমুখ।
এদিকে সভায় বগুড়া, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয়েছে। উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দুর্বৃত্তরা ভীতিকর পরিবেশ তৈরি করতে নির্যাতনে পথ বেছে নিয়েছে। যা স্বাধীন সংবাদ প্রবাহকে বাধাগ্রস্থ করছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্যে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
৯ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৯ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
১০ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১১ ঘণ্টা আগে