ভাটারায় হোটেলে আগুন, ৪ মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার দুপুরে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে আগুন লাগে। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর ভাটারার শাহজাদপুরের বাঁশতলা এলাকায় আগুনে পুড়েছে হোটেল সৌদিয়া। ওই ভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চারজনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।

সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সৌদিয়া হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ছুটে যায়। আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, যে ভবনে সৌদিয়া হোটেলের অবস্থান, সেটি ছয় তলা একটি ভবন। আগুন লাগে এর দ্বিতীয় তলায়। তবে নিহতদের মরদেহ পাওয়া গেলে ষষ্ঠ তলায়। এর মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে বাথরুমে, তিনজনের মরদেহ মিলেছে তালাবদ্ধ সিঁড়ির গোড়ায়।

Hotel Saudia Fire At Shahjadpur 03-03-2025 (2)

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ। ছবি: ফোকাস বাংলা

ধারণা করা হচ্ছে, আগুন লাগার পর তারা সিঁড়ি দিয়ে ছাদে চলে যেতে চেয়েছিলেন। সিঁড়ি তালাবদ্ধ থাকায় সেখানেই আটকে পড়েন। আগুন থেকে তৈরি তীব্র ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে তাদের।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আরিফ জানান, দুপুর ১টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগুনে বিকল এলএনজি টার্মিনাল, পরিণতি আরও ভয়াবহ হতে পারত: প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

১০ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনাল সচলে আরও দুয়েক সপ্তাহ লাগতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

১১ ঘণ্টা আগে

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১২ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

১২ ঘণ্টা আগে