‘প্রযুক্তি-এআইয়ের দখলে কর্মক্ষেত্র , নতুন বাস্তবতায় প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৯: ১৪

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ধীরে ধীরে কর্মক্ষেত্র দখল করছে, যা শিক্ষকদের জন্যও এক বড় চ্যালেঞ্জ। উচ্চশিক্ষার কারিকুলামে কাঠামোগত কিছু দুর্বলতা রয়েছে। এসব বিষয়ে শিক্ষকদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীর লুকানো প্রতিভা চিহ্নিত করে সেই অনুযায়ী তাদের দিকনির্দেশনা দেওয়া।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর উদ্যোগে ‘পাথওয়ে টু পারপাস: দ্য হায়ার এডুকেশন প্রস্পেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সোমবার (১০ নভেম্বর) রাজউক উত্তরা মডেল কলেজ (আরইউএমসি) অডিটরিয়ামে কলেজটির সমন্বয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম।

১

সেমিনারের সূচনা বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রায়হান-উল মাসুদ ও ড. সানটু কুমার ঘোষ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক সৈয়দ মারুফুল হক, সহকারী অধ্যাপক তৌসিফ শাফায়েত আলী এবং ড. মো. মিজানুর রহমান। দুই সেশনের এই অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার মেজর (অব.) এ. এ. রাজ্জাক ছাড়াও কলেজের প্রায় তিনশ শিক্ষক উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সমন্বয় করেন এনইউবির সহকারী পরিচালক (অ্যাডমিশন) মো. মাহমুদুল হাসান।

সূচনা বক্তব্যে মো. রায়হান-উল মাসুদ বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে প্রস্তুত করতে হবে। তাদেরকে চিন্তা করার অভ্যাস গড়তে সহায়তা করতে হবে। ক্রস-ফাংশনাল জ্ঞান না থাকলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে।

মূল প্রবন্ধে সৈয়দ মারুফুল হক বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন স্বল্পতা এখনো বড় সমস্যা। ১৯৯২ সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয় চালুর সময় কয়েক শ সিটের বিপরীতে ২৫ হাজার শিক্ষার্থী ভর্তি হতে চেয়েছিল। এখন শতাধিক প্রাইভেট ও অর্ধশত সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও আসন ঘাটতি রয়ে গেছে।

ড. মো. মিজানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা এখনো নিজের লক্ষ্য নির্ধারণে সমস্যায় পড়ে। উচ্চশিক্ষার কারিকুলাম ও কাঠামোগত কিছু দুর্বলতা রয়েছে। এসব বিষয়ে শিক্ষকদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে আউটকাম-বেইজড (ফলাফলনির্ভর) শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। মূল বক্তব্য উপস্থাপনের পর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব।

সমাপনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম বলেন, শিক্ষা একটি বিশাল ধারণা; একে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তিনি নর্দান ইউনিভার্সিটির প্রশস্ত ও সমৃদ্ধ গ্রন্থাগারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে রাজউক উত্তরা মডেল কলেজ ও নর্দান ইউনিভার্সিটির মধ্যে শিক্ষাদান ও সহযোগিতায় সমন্বয় বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১২ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৩ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৪ ঘণ্টা আগে
Advertisement