নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, আজ রাষ্ট্রপতির সঙ্গে ইসি'র সাক্ষাৎ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানাতেই তাদের এই সাক্ষাৎ।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর, কমিশন আজ বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জন্য সিইসি'র জাতির উদ্দেশে একটি ভাষণ রেকর্ড করবে। এই ভাষণটিতে ভোটের তফসিল অন্তর্ভুক্ত থাকবে, যা পরবর্তীতে সম্প্রচার করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন যে, নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তফসিল ঘোষণার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি নাগরিক তাদের ভোট দেবেন। নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, নিবন্ধিত মোট ভোটার সংখ্যা হলো ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৫ ঘণ্টা আগে
Advertisement