আমাদের টাইম লাইন ডিসেম্বর, সেভাবেই কাজ করছি: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৪: ২১

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্যতা বিবেচনায় রেখেই নির্বাচন কমিশন কাজ করে চলেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর, এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরে তফসিল দিতে হবে। টাইম লাইন যেন মিস না করি, সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

নির্বাচনের ট্রেনে উঠেছেন কি?— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে আমারা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।

সিইসি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের সহায়তা করতে চান। কী ধরনের সহযোগিতা লাগবে তারা জানতে চেয়েছেন।

নাসির উদ্দীন আরও বলেন, উনারা জানতে এসেছিলেন সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে। আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে— এগুলো উনারা জানতে চান।

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাজ্য সহায়তা করতে চায় বলে সারাহ কুক জানিয়েছেন নির্বাচন কমিশনকে। সিইসি বলেন, বিদেশি পর্যবেক্ষক সম্পর্কেও তারা জানতে চেয়েছেন। আমরা সব কিছু জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়েও আমরা জানিয়েছি। আমরা বলেছি, বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৪ ঘণ্টা আগে

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৫ ঘণ্টা আগে