ডেস্ক, রাজনীতি ডটকম

আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোয়র ঠাকুরবাড়ি পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে অনুষ্ঠান শুরু হচ্ছে।
এ বছর বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (৮, ৯, ১০ মে) আয়োজন করা হয়েছে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এদিন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন এ অনুষ্ঠানের। এর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত নৃত্য ‘আকাশ ভরা সূর্যতারা’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।
রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী ও গল্পকার ছিলেন। তার রচিত গানের জনপ্রিয়তা ব্যাপক। দুই হাজার গান রচনা করেছেন তিনি। অধিকাংশ গানই নিজের সুর করা। তার লেখা ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত।
এছাড়া ভারতের জাতীয় সংগীতও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার মৃত্যুর পর বিশ্বভারতী থেকে ৩৬ খণ্ডের ‘রবীন্দ্র রচনাবলী’ প্রকাশ পায়। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পারস্কার লাভ করেন এ কবি। ১৩৪৮ সালের ২২ শ্রাবণ জোড়াসাঁকোর বাসভবনেই শেষনিশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।
৯ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।
৯ ঘণ্টা আগে