কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিতর্কের অভিজ্ঞতা নিয়ে লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথাসাহিত্যিক বুলবুল হাসানের বায়োফিকশন ‘অন্তহীন বিতর্কযাত্রা: একটি আত্মজীবনীর খসড়া’- বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি বুলবুল হাসান নিজের এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতাকে সাহিত্যে রূপদান করেছেন। তিনি মনে করেন, এই বায়োফিকশন আগামীর কিশোর বা তরুণদের বিতর্কের মৌলিক লক্ষ্য এবং দর্শনকে খুঁজে পেতে সাহায্য করবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘এই বই শুধু আত্মজীবনীমূলক নয়, এটি এক অর্থে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার দলিল, যা নতুন প্রজন্মের বিতার্কিকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’
অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান, যিনি ১৯৭০-এর দশকে টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন ছিলেন, বইটির ওপর তাঁর মূল্যায়ন দিতে গিয়ে বলেন, ‘বিতর্ক শুধুমাত্র যুক্তির লড়াই নয়, এটি মানুষের চিন্তার গভীরতা ও মানবিক বোধকে প্রসারিত করার মাধ্যম। এই বই সেই দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছে।’
বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি ও উপস্থাপক ডা. আব্দুন নূর তুষার বলেন, ‘এই বই আমাদের বিতর্ক আন্দোলনের ইতিহাসকেও ধারণ করে। এটি বিতার্কিকদের জন্য এক ধরনের পথনির্দেশিকা হয়ে উঠবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও সাবেক বিতার্কিক মাহফুজ মিশু। বইটির প্রকাশক সুবর্ণ প্রকাশনীর প্রধান শাহরিন হক বলেন, ‘বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বায়োফিকশনের এই ভিন্নধর্মী প্রচেষ্টা পাঠকদের নতুন এক অভিজ্ঞতা দেবে।’
বইটির প্রকাশনা উৎসবে বিশিষ্ট সাহিত্যিক, বিতার্কিক এবং পাঠকের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
৩ ঘণ্টা আগে
ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।
৭ ঘণ্টা আগে
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ বিষয়ে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।
৭ ঘণ্টা আগে