ব্যাংকক না গিয়ে মিয়ানমার থেকে ফিরে এলো বিমানের ফ্লাইট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টেকনিক্যাল ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। শুক্রবার ১টা ৫৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৮৮ ফ্লাইটটি নিরাপদে ঢাকাতে অবতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা ৪৭ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে ব্যাংককের উদ্দেশে হযতর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৮৮ ফ্লাইটটি। মিয়ানমারের আকাশে প্রবেশের পরে বিমানের প্রেসারাইজেশন কিছুটা কমে যায়। পরে ফ্লাইটের পাইলট ইন কমান্ড যাত্রীদের সুরক্ষার্থে অতিরিক্ত সতর্কতার পথ অবলম্বন করেন এবং ম্যানুয়ালি বিমানের অক্সিজেন মাস্ক একটিভেট করেন। পরবর্তী বেলা ১টা ৫৮ মিনিটে বিমানের পাইলট ইন কমান্ড উড়োজাহাজটি ঢাকাতে ফিরিয়ে আনেন। ঢাকাতে নিরাপদে অবতরণের পরে যাত্রীদের অপর একটি উড়োজাহাজে বেলা ৫টা ২৬ মিনিটে ঢাকা থেকে ব্যাংককে পাঠানো হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

এ দিন সকাল সাড়ে ৯টার দিকে এস কে সুরকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। হাজতখানা থেকে তাকে পৌনে ১১টার দিকে এজলাসে তুলে আসামির কাঠগড়ায় রাখা হয়। পরে আদালত রায় ঘোষণা করেন।

৩১ মিনিট আগে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে বঙ্গভবনে 'গার্ড অব অনার'

পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম।

৩৯ মিনিট আগে

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মানদণ্ড সংস্থাটির স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের আবেদন করার সময় সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা দেখাতে হবে।

১ ঘণ্টা আগে

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগের আওতায় কঠোর আইন প্রয়োগ, প্রযুক্তিনির্ভর পুলিশিং, পেশাগত সংস্কার এবং একাধিক সংস্থার সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

২ ঘণ্টা আগে