টানা ৩ দিনের ছুটি মিলছে না সরকারি চাকরিজীবীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ছুটি বাতিল বাতিল করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৫ আগস্টের এই ছুটি বাতিল হবে।

এতে টানা তিন দিনের ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে। বর্ষপঞ্জি হিসাবে এবার ১৫ আগস্ট ছিল বৃহস্পতিবার। পরের দুই দিন (শুক্র ও শনি) সাপ্তাহিক ছুটি।

শোক দিবসের ছুটি মিললে টানা তিন দিনের ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

তবে ১৫ আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

১৫ আগস্ট ১৯৭৫ সালে, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন।

সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। এ ছাড়া তাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনসহ নিহত হন আরো ১৬ জন।

১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছিল। বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ শিক্ষকের ১০ শিক্ষার্থী, এসএসসিতে পাস করেনি একজনও

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির এই ফলাফলের তথ্য জানা যায়।

৪ ঘণ্টা আগে

৩১ দফার সঙ্গে এমডিজি বা এসডিজির খুব বেশি অমিল নেই: প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কারের বিএনপির ৩১ দফার সঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) কিংবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) খুব বেশি অমিল নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশ ও জনগণের উন্নয়নে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুম

৪ ঘণ্টা আগে

৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের নামে দুদকে অভিযোগ ইসলামী ব্যাংকের

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। এ অভিযোগে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, মো. সাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে।

৫ ঘণ্টা আগে

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, সফরের তথ্য প্রকাশ করেনি কোনো দেশই

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি এই সফরে এসেছেন বলে বাংলাদেশের একটি সরকারি সূত্র জানিয়েছে।

৬ ঘণ্টা আগে