মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৮: ০৪

দেশের জ্বালানি তেলের মজুদ নিয়ে জনমনে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে এবং অবৈধ মজুদ ঠেকাতে তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের জন্য নির্দিষ্ট সীমার বেশি তেল কেনা যাবে না। বৈশ্বিক সংকটের কারণে আমদানি ব্যবস্থাপনা মাঝেমধ্যে বাধাগ্রস্ত হওয়ায় এবং ডিলার ও গ্রাহক পর্যায়ে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা লক্ষ্য করায় এই সাময়িক পদক্ষেপ নিয়েছে সরকার।

নতুন নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার এবং বড় ট্রাক বা দূরপাল্লার বাস সর্বোচ্চ ২২০ লিটার পর্যন্ত তেল নিতে পারবে। তেল সংগ্রহের ক্ষেত্রে প্রতিটি গ্রাহককে বাধ্যতামূলকভাবে আগের ক্রয়ের রসিদ জমা দিতে হবে এবং ফিলিং স্টেশনগুলোকেও বিক্রির তথ্য যাচাই করে তেল সরবরাহ করতে হবে।

বিপিসি আশ্বস্ত করেছে যে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি কার্যক্রম সচল রয়েছে এবং খুব দ্রুতই পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলা হবে। একইসঙ্গে সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তেল নিয়ে উদ্বেগ স্বাভাবিক প্রক্রিয়ায় কমে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগ স্বাভাবিক প্রক্রিয়ায় কমে যাবে।

১ ঘণ্টা আগে

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১ ঘণ্টা আগে

মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য বড় সুখবর

মহানগর এলাকায় রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, রাইড শেয়ার চালকরা এখন দিনে সর্বোচ্চ পাঁচ লিটার অকটেন বা পেট্রোল কিনতে পারবেন।

৩ ঘণ্টা আগে

‘জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার’

ফ্যামিলি কার্ডের বণ্টন প্রক্রিয়া সম্পর্কে অনুষ্ঠানে জানানো হয় যে, সাধারণত ৫ সদস্যের একটি পরিবারের জন্য একটি কার্ড বরাদ্দ থাকবে। তবে যেসব একান্নবর্তী বা যৌথ পরিবারে সদস্য সংখ্যা পাঁচের অধিক, তাদের ক্ষেত্রে সদস্য সংখ্যার আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে। এতে প্রান

৪ ঘণ্টা আগে