বরিশাল প্রতিনিধি

দেশের দক্ষিণাঞ্চলের কীর্তনখোলাসহ ১১টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলীয় এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ বেড়েছে।
সাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম জানান, বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
এর মধ্যে বরিশালে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালীতে ১৬ সেন্টিমিটার, বরগুনার বেতাগীতে ৫২ সেন্টিমিটার, ভোলার দৌলতখানে ৮২ সেন্টিমিটার ও তজুমদ্দিনে নদীর পানি বিপৎসীমার ১৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৯, আমতলীতে ১৮, বরগুনার পাথরঘাটায় ৪৫, পিরোজপুরের বলেশ্বরে ৩২ এবং কচা নদীর উমেদপুর পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এসব নদীর পানি বৃদ্ধির ফলে অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

সাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বরিশালের অধিকাংশ নদীর পানি বেড়েছে। ছবি: রাজনীতি ডটকম
শুক্রবার বিকেলে বরিশাল নগরীর সদর রোড, বটতলা, প্যারারা রোড, সাংবাদিক মাইনুল হাসান সড়ক, ধান গবেষণা রোড, বগুড়া রোড, বৈদ্যপাড়া, রূপাতলী হাউজিং, আমানতগঞ্জ, কাউনিয়া ও ভাটিখানাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। এসব এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। পলাশপুর, মোহাম্মদপুর ও রসুলপুরসহ নদীতীরবর্তী এলাকাগুলোর বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না। তাদের রান্না ও দৈনন্দিন কাজও বন্ধ হয়ে পড়েছে।
বরিশাল আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ১০ কিলোমিটার। এই অবস্থা আগামী দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং স্থানীয় নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভোলা-ইলিশা রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল চালু আছে বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রিয়াদ হোসেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, এ মুহূর্তে বন্যার আশঙ্কা না থাকলেও অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টির কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। ভাটার সময় পানি কিছুটা নামলেও জোয়ার এলে তা ফের বিপজ্জনক হতে পারে।
অন্যদিকে, আশ্রয়কেন্দ্র না থাকায় বরিশালের নিম্নাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। শিশু, বৃদ্ধ ও রোগীদের নিয়ে তারা চরম অনিশ্চয়তায় দিন পার করছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউব) ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীরা।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে