প্রতিবেদক, রাজনীতি ডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা। রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের জন্য রাত একটা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম বন্ধ থাকবে। বিমান বন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, ১৪ দিন রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। ওই সময়ে সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আরও জানান, সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরইমধ্যে এসব তথ্য জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনাও দেয়া হয়েছে।
পাশাপাশি যাত্রীদের তাদের ফ্লাইট সূচি নিশ্চিত হতে প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টারের ১৩৬০০ নম্বরে কল করার পরামর্শ দেয়া হয়েছে। বিমানবন্দরের নিয়মমাফিক কাজের মধ্যে একটি হচ্ছে রানওয়ে রক্ষণাবেক্ষণ। এই সময়ের মধ্যে রানওয়ের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২ সম্পর্কিত কিছু রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। যার মধ্যে রয়েছে রানওয়ের সেন্টারলাইন লাইট, টাচডাউন জোন লাইট, রানওয়ে ১৪ ও ৩২ এর শেষপ্রান্তে স্টপওয়ে লাইটিং সিস্টেম যুক্ত করা এবং রানওয়ের সার্বিক রক্ষণাবেক্ষণ।
আইএলএস ক্যাটাগরি-২ একটি বিমানবন্দরকে কুয়াশা বা তুষারপাতের মতো খুবই নিম্ন বা শূন্য দৃশ্যমানতার মধ্যে উড়োজাহাজের ল্যান্ডিংয়ে সহায়তা করে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
২ ঘণ্টা আগে
বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
৫ ঘণ্টা আগে