ঢাকার যে ৩ এলাকায় নামবে ই-রিকশা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার দুই সিটি করপোরেশনের তিন এলাকায় আগামী আগস্টেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ব্যাটারিচালিত ই-রিকশা। প্রাথমিকভাবে উত্তরা, ধানমণ্ডি ও পল্টনে চালু হবে ই-রিকশা। তবে পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এই যানবাহন চালুর পরিকল্পনা রয়েছে। শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, বর্তমানে চলমান রিকশাগুলো এখনই উঠিয়ে ফেলার পরিকল্পনা নেই। সেগুলোর পাশাপাশি নতুন ই-রিকশা চলবে এবং ধাপে ধাপে পুরোনো রিকশা কমিয়ে আনা হবে। স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে অন্যান্য চালকদের প্রশিক্ষণ দেবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ঢাকার রিকশা সমস্যা দীর্ঘদিনের ও জটিল একটি বিষয়।

তিনি জানান, লাইসেন্স প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক করা হবে, যাতে কেউ আর ঘুষ দিয়ে লাইসেন্স নিতে না পারে। লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় নামতে পারবে না। আমরা জোন নির্দিষ্ট করে দেবো এবং নির্দিষ্ট সংখ্যক চলাচল করতে পারবে।

মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব মহিলা ও পুরুষদের মধ্য থেকে ২০০ জন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১০০ জনসহ মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত ১০টি ভেন্যুতে প্রথম পর্যায়ে ২০০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী জুলাই মাসে অবশিষ্ট ১০০ জনের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। পরে এসব মাস্টার ট্রেইনার মাঠপর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।

এছাড়া ইতোমধ্যে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ডিজাইন ও স্পেসিফিকেশন অনুমোদিত হয়েছে।

এই মডেল সংক্রান্ত তথ্য ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের সব সিটি করপোরেশনে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যায়।

অনুষ্ঠান থেকে জানানো হয়, ই-রিকশা চলাচলের জন্য একটি নীতিমালা প্রস্তুত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে 'সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল প্রবিধান, ২০২৫'। এই নীতিমালায় ই-রিকশা কোন রাস্তায় চলবে, কীভাবে চলবে এবং কী কী নিষেধাজ্ঞা মানতে হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১১ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১২ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৫ ঘণ্টা আগে