প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে নামল বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার থেকে দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেছে বাহিনীটির সদস্যরা।
ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট মহাসড়কসহ লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে ৩৩ পদাতিক ডিভিশনের তিন শতাধিক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী বাস মালিক ও চালকদের ফিটনেসবিহীন যানবাহন চালানো, অতিরিক্ত গতি, এলোমেলো লেন পরিবর্তন ও ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
পাশাপাশি মহাসড়কের পাশে ভাসমান দোকান বসিয়ে সড়ক সংকুচিত না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। সেনাবাহিনী জানায়, ঈদযাত্রায় কোনো ধরনের বিঘ্ন রোধে প্রয়োজনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করা হবে।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১২ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৩ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৪ ঘণ্টা আগে