বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল কখন, জানালেন ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের তফসিল শিগরগিরই দেওয়া হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বিষয়টি জানান।

তিনি বলেন, এই আসনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে। শিগগিরই জানতে পারবেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একসঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। তাই সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা জ্ঞাপন করলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।

অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকারি ও বিরোধী দল। সরকার বলছে, সংবিধান অনুযায়ী অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। অন্যদিকে সংসদে রাষ্ট্রপতির ‘বক্তব্য দেওয়ার অধিকার’ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল।

৫ ঘণ্টা আগে

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের জয়ী প্রার্থী বিএনপির ববি হাজ্জাজের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

৫ ঘণ্টা আগে

জামিন পেলেন আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই

বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, বর্তমানে তার বিরুদ্ধে থাকা দুই মামলাতেই জামিন মিলেছে। ফলে আনিস আলমগীরের কারামুক্তির পথে আর কোনো প্রতিবন্ধকতা নেই।

৫ ঘণ্টা আগে

সংসদ অধিবেশন উপলক্ষ্যে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

৫ ঘণ্টা আগে