মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকায় আগা সাদেক লেনে মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত আগামী ২ মাসের মধ্যে হাইকোর্ট বিভাগকে এ-সংক্রান্ত রিট নিষ্পত্তি করতে বলেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত ১৩ জুন উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনের শুনানি নিয়ে আদালত এই সিদ্ধান্ত জানান।

রিট আবেদনকারীদের একজন ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক বলেন, সুপ্রিম কোর্টের আদেশের ফলে সরকার মিরানজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার অনিক আর হক। ডিএসসিসির পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা।

শুনানি শেষে ব্যারিস্টার সারা হোসেন গণমাধ্যমকে বলেন, ‘হরিজনরা এখানে শতাব্দিজুড়ে বসবাস করছে। তারা পরিচ্ছন্নতাকর্মী হিসেবে থাকেন, আমাদের পুরো শহরটা উনারা পরিষ্কার রাখেন। উনাদের একমাত্র দাবি যেখানে আছেন সেখানে থাকতে পারবেন। এক মাস আগে এখানে ১৬টি ঘর ভাঙা হয়েছে যখন উচ্ছেদ অভিযান চলে।

তিনি আরও বলেন, একটি বাণিজ্যিক বাজার তৈরি করার জন্য যখন সিটি করপোরেশন থেকে লোকজন আসে, তখন উনারা প্রতিবাদ করেছিলেন। আমরা দেখেছি, হাইকোর্টের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও আবার অভিযান চালানোর প্রচেষ্টা হয়েছে গতকাল। এগুলো কোর্টের কাছে তুলে ধরা হয়েছে এবং কোর্ট বলেছেন, স্থিতাবস্থা থাকবে, অভিযান করা যাবে না।

প্রসঙ্গত, মিরনজিল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেছিলেন তিনজন আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা, মনোজ কুমার ভৌমিক ও উৎপল বিশ্বাস।

সেই আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৩ জুন বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার আদেশ দেন। ওই আদেশের পরে ডিএসসিসি আপিল বিভাগে লিভ টু আপিল করে। করপোরেশনের লিভ টু আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালত আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও এর আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রায়ত্ত ৩ বন্ধ পাটকল ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে সরকার। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ।

১৯ ঘণ্টা আগে

সরকার বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

১৯ ঘণ্টা আগে

শিক্ষার মান-দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে জার্মানি ও ইউনিসেফ

শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি তৈরি এবং উচ্চশিক্ষায় ডিজিটাল ও কারিগরি সক্ষমতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে জার্মানি ও ইউনিসেফ। এ লক্ষ্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং ইউনিসেফের সঙ্গে দক্ষতাভিত্তিক কোর্স,

২০ ঘণ্টা আগে