জনপ্রশাসন সচিবের দায়িত্ব আরও বাড়াল সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জীবন বিমার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিমা করপোরেশন আইন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

তিনি চেয়ারম্যান পদে যোগদানের দিন থেকে পরবর্তী ৩ বছর ওই পদে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের চলতি দায়িত্বের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থার অতিরিক্ত দায়িত্ব পালন করার নজির নতুন নয় বলে প্রশাসনের উচ্চ পর্যায়ের সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চবি

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা চালানোর খবরের প্রেক্ষাপটে চবি প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের তালিকায় চবির ৯ শিক্ষকের নাম পাও

১৫ ঘণ্টা আগে

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

১৫ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

১৭ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১৮ ঘণ্টা আগে