বাসস

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট ইতিহাসবিদ, খ্যাতিমান শিক্ষক ও গবেষক ড. আবদুল মমিন চৌধুরী আর নেই। শুক্রবার রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ড. আবদুল মমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও সিনেট-সিন্ডিকেট সদস্যের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
এদিকে ড. আবদুল মমিন চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইতিহাসবিদ এবং খ্যাতিমান শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের জার্নালে ইতিহাস বিষয়ে তার বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি কলা অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সিনেট-সিন্ডিকেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই গুণী শিক্ষক। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই শিক্ষক ইতিহাস শিক্ষার প্রসার ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। বরেণ্য ইতিহাসবিদ হিসেবে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’
১৩ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
১৭ ঘণ্টা আগে
গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
১৭ ঘণ্টা আগে