বাবু হীরালাল বড়ুয়া আর নেই

বাসস
ফাইল ছবি

বৌদ্ধ সমাজের কৃতিসন্তান বাবু হীরালাল বড়ুয়া আর নেই। গতকাল রোববার রাতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার মরদেহ আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল বাড্ডা, দুপুরে সবুজবাগের ধর্মরাজিকা বৌদ্ধ বিহার শোক সভা শেষে চট্টগ্রামস্থ নন্দনকানন বৌদ্ধ বিহারে শোকসভা অনুষ্ঠিত হবে। পরে তার জন্মজনপদ রাউজানে বুধবার বিকেলে অন্তেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হবে।

বাবু হীরালাল বড়ুয়া বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত সংঘ যুব এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর চেয়ারম্যান, প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাষ্ট এর অথর, এশিয়ান বুড্ডিস্ট কনফারেন্স ফর পিস এর ভাইস প্রেসিডেন্ট, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউনট্যান্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারী অব বাংলাদেশ এই ইনস্টিটিউটের ফেলো মেম্বার,

আন্তর্জাতিক বৌদ্ব বিহার মেরুল বাড্ডার উদ্যোক্তা সদস্য, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন। 

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

১৩ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

১৩ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৬ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৭ ঘণ্টা আগে