বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ সাংবাদিক মার্ক টালি আর নেই

ডেস্ক, রাজনীতি ডটকম
রোববার দুপুরে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের সময় বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকত বাংলাদেশের মানুষ, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র যিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন— সেই প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ স্যার মার্ক টালি আর নেই। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

বিবিসি হিন্দি সার্ভিস জানিয়েছে, মার্ক টালির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী সতীশ জ্যাকব। ব্রিটিশ-ভারতীয় এই সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিবিসি রেডিওতে তার পরিবেশিত সংবাদ মুক্তিযুদ্ধের খবর জানার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য ছিল একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ উৎস।

মুক্তিযুদ্ধে অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১২ সালে মার্ক টালিকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।

১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে জন্ম নেওয়া মার্ক টালি পেশাগত জীবনের বড় একটি অংশ কাটিয়েছেন ভারতে। তিনি টানা দুই দশক নয়াদিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কাজ করেন। যুক্তরাজ্যের গণমাধ্যমে তাকে প্রায়ই বিবিসির অন্যতম খ্যাতনামা বিদেশি সংবাদদাতা হিসেবে উল্লেখ করা হয়।

মার্ক টালির মৃত্যুর খবর জানিয়ে বিবিসি লিখেছে, বহু বছর ধরে তিনি পরিচিত ছিলেন বিবিসির ‘ভয়েস অব ইন্ডিয়া’ হিসেবে। কাশ্মির মনিটর এক প্রতিবেদনে উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ার সম্প্রচার সাংবাদিকতায় তিনি নিজেই এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন।

সংবাদমাধ্যমগুলো তার সাংবাদিকতাকে বর্ণনা করেছে শান্ত, কর্তৃত্বপূর্ণ ও গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন হিসেবে। আবেগতাড়িত না হয়েও সহমর্মিতা, অহংকারহীন দৃঢ়তা ও আপসহীন স্পষ্টতা— এই বৈশিষ্ট্যগুলো তার প্রতিবেদনে অনন্যভাবে ফুটে উঠত। কয়েক দশক ধরে উপমহাদেশের রাজনীতি, সমাজ ও সাধারণ মানুষের জীবন নিয়ে প্রতিবেদন করতে গিয়ে তিনি অসাধারণ ভারসাম্য ও সততার পরিচয় দিয়েছেন।

দায়িত্ব পালনকালে তিনি এ অঞ্চলের বহু ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন এবং সেগুলো সংবাদ ও লেখার মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। তার রচিত বইগুলোতে ভারতের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে তার গভীর সম্পৃক্ততার স্পষ্ট প্রতিফলন দেখা যায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে