শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত আহমেদ রুবেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিল্পকলায় রুবেলকে শ্রদ্ধা নিবেদন সহশিল্পী ও অনুরাগীদের। ছবি: সংগৃহীত

ঢাকা থিয়েটারের উদ্যোগে লাশবাহী ফ্রিজারে করে বেলা ১১টা নাগাদ শিল্পকলা চত্বরে আনা হয় অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ। গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে তাঁকে একনজর দেখতে ঘিরে ধরেন সবাই। শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন অনুরাগী ও সহশিল্পীরা। ঢাকা থিয়েটার ছাড়াও অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

ঢাকা থিয়েটারের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেন। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।’

শিল্পকলার পর দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে অভিনেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথির জোড় পুকুরে বাদ আসর দাফন করা হবে রুবেলকে।

গতকাল বুধবার সন্ধ্যায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বসে নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ দেখার কথা ছিল, রওনাও হয়েছিলেন তিনি। কিন্তু সেই সিনেমার উদ্বোধনী শোতে উপস্থিত হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা আহমেদ রুবেল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুরে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের ঢাকা থিয়েটার নাট্যদলের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। আহমেদ রুবেল অভিনীত প্রথম টেলিভিশন নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।

এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চিরঞ্জীব মুজিব’ ও সর্বশেষ ‘পেয়ারার সুবাস’।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

১৩ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

১৩ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৬ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৭ ঘণ্টা আগে