সাবেক এমপি শামসুল হক ভূঁইয়া মারা গেছেন

চাঁদপুর প্রতিনিধি
ড. মুহাম্মদ শামসুল হক ভূঁইয়া। ছবি : সংগৃহীত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. মুহাম্মদ শামসুল হক ভূঁইয়া (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শামসুল হক ভূঁইয়ার পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ও ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার কাছে পরাজিত হন। নির্বাচনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৪৮ সালের ১ জুলাই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শামসুল হক ভূঁইয়া। পড়াশোনা শেষে তিনি প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ২০০৫ সালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়ে এক যুগ দায়িত্ব পালন করেন।

তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সময়ে তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

ড. মুহাম্মদ শামসুল হক ভূঁইয়া স্বনামধন্য প্রতিষ্ঠান কাউনিয়া শহীদ হাবিব উল্যা উচ্চবিদ্যালয় এবং উপজেলার একমাত্র অনার্স কলেজ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

১৩ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

১৩ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৭ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৭ ঘণ্টা আগে