সচিবালয়ে আনসারদের পিটুনিতে আহত শাহিনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছেলেকে উদ্ধার করতে গিয়ে গত ২৫ আগস্ট সচিবালয়ের সামনে আনসার সদস্যদের পিটুনিতে মারত্মকভাবে জখম হন শাহীন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে মারা যান শাহীন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মৃত শাহীন হাওলাদারের ছেলে হাসান আহমেদ বিশাল বলেন, গত ২৫ আগস্ট সাধারণ আনসার সদস্যরা যখন সচিবালয় ঘেরাও করেন, সেখানে শিক্ষার্থীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা করে আনসার সদস্যরা। এটি শুনে আমরা কয়েকজন বন্ধু মিলে সচিবালয়ের সামনে যাই। তারপর রাত ৯টার দিকে সচিবালয়ের দুই পাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ি আমরা। তখন সচিবালয় থেকে ফোন করে বাবাকে বলি আমাদের উদ্ধার করতে।

এদিকে ছেলে বিশালের ফোনকল পেয়ে সচিবালয়ে দ্রুত গিয়েছিলেন বাবা শাহিন হাওলাদার। তারপর সচিবালয়ের সামনে দিয়ে হেটে ছেলেকে খুঁজছিলেন তিনি। সে মুহূর্তে আনসার সদস্যরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তাকে এবং মাথার পেছনে আঘাত করে।

ছেলে বিশাল আরও বলেন, পরবর্তী সময়ে একাধিক বার বাবার ফোনে ফোনকল করার পর সর্বশেষ এক শিক্ষার্থী ফোন রিসিভ করে জানায়, আনসার সদস্যরা আমার বাবার ওপর হামলা করেছে। বাবার কাছে গিয়ে দেখি তিনি মারাত্মকভাবে আহত। সে অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার হয়। রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান আমার বাবা।

বিশালের বন্ধু রমজান হাওলাদার বলেন, আমার বন্ধু বিশালের বাবা মূলত সেদিন আমাদের সচিবালয়ের সামনে থেকে উদ্ধারের জন্য গিয়েছিলেন। তবে সেখানে তিনি আমাদের খুঁজে পাচ্ছিলেন না। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থী মনে করে তাকেও পিটিয়ে আহত করে। তাকে পেটানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। ভিডিওর মধ্যেও তাকে মারধর করতে দেখা গেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পেশায় গাড়িচালক শাহিন হাওলাদারের বাড়ি খুলনা বিভাগের মোংলা থানার কচুবুনিয়া গ্রামে। বাবার নাম সোবহান হাওলাদার। দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ৩০ নম্বর রোডের একটি বাসায়।

এ ঘটনায় একটি ‘অপমৃত্যু’র মামলা দায়ের হয়েছে বলে জানিয়ে শাহবাগ থানার এসআই মো. সানাউল হক বলেন, পরিবারের আবেদনে শাহিন হাওলাদারের মরদেহটি ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শাহীন হাওলাদারের মৃত্যু নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “সেদিন সচিবালয়ের সামনে আনসার নামক কতিপয় সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হওয়া শাহীন হাওলাদার ভাই আজ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন ৷”

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

৪ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৫ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

৮ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

৯ ঘণ্টা আগে