ফুটবল কোচ মনসুর আহমেদ আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

চলে গেলেন সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় এবং কোচ এস এম মনসুর আহমেদ। গত রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মনসুর আহমেদের পূত্র ও জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার এস এম বশির আহমেদ জানান, তার বাবা প্রায় তিন দশক ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন। এ ছাড়াও রিকারেন্ট স্ট্রোক, নিমোনিয়া ও ডিমেনশিয়াসহ নানা কারণে দুই মাস ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের পক্ষ থেকে তিনি বাবার জন্য সবার দোয়া কামনা করেন।

তিনি জানান, আগামী শুক্রবার বাদ আসর খুলনার মির্জাপুর রোডের বাসভবনে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।

সত্তরের দশকে মাঠ কাঁপানো এই ফুটবলারের প্রয়াণে দেশের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মনসুর আহমেদ খুলনার আবাহনী এবং ইয়ং মুসলিম ক্লাবের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলেছেন। ঢাকায় এক যুগ ধরে আবাহনী ক্রীড়া চক্র, ওয়ান্ডার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন দলের হয়ে খেলেছেন।

ফাইল ছবি

ক্লাবে খেললেও কোচ হিসেবেই মূলত ফুটবল অঙ্গনে পরিচিতি পান তিনি। সোনালি অতীত ক্লাবের নির্বাহী সদস্য ছিলেন। বিকেএসপির প্রথম দিকের এই ফুটবল কোচের হাতে জাতীয় অনেক ফুটবলার তৈরি হয়েছেন। মনসুর আহমদের কাছ থেকে ফুটবলের মৌলিক কলাকৌশল শিখে অনেকেই কৃতী খেলোয়াড় হয়েছেন, যারা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিকেএসপির কোচ থাকা অবস্থায় জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবেও কাজ করেছেন। ১৯৮৯ সালে বিকেএসপির প্রশিক্ষক হিসেবে যোগ দেন মনসুর আহমেদ। তার নেতৃত্বে ক্ষুদে খেলোয়াড়রা ভারতের মাটিতে বিজয় ছিনিয়ে আনে।

বাংলাদেশের ফুটবলে বিশেষ এক অধ্যায় ডানা-গোথিয়া কাপ। ১৯৯০ সালে ইউরোপের ডেনমার্ক ও সুইডেনে বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের ফুটবলাররা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ডানা-গোথিয়া কাপের কোচ ছিলেন মনসুর আহমেদ। ইউরোপের দুটি টুর্নামেন্ট ডানা ও গোথিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

ডানা-গোথিয়া কাপ মূলত স্কুলভিত্তিক টুর্নামেন্ট ছিল। অনুর্ধ ১৪ বয়স ভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। মৃত্যুকালে মনসুর আহমেদ স্ত্রী, এক ছেলে এস এম বশির আহমেদ ও তিন মেয়ে উম্মে ফাতেমা আহমেদ, আসমা আহমেদ ও আয়শা আহমেদসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সোমবার জানাজা শেষে মরদেহ খুলনার টুটপাড়া কবরস্থানে দাফন কবরস্থানে দাফন করা হয়েছে। খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আজমল আহমেদ তপন, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানসহ খুলনার ক্রীড়া জগতের মানুষ এবং আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীরা জানাজায় অংশ নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

১৩ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

১৩ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৭ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৭ ঘণ্টা আগে