ডেস্ক, রাজনীতি ডটকম

কানাডায় মারা গেছেন অভিনেতা জামালউদ্দিন। যুক্তরাষ্ট্রর আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন টেলিভিশন ও মঞ্চ নাটকের একসময়ের ব্যস্ত এই অভিনয়শিল্পী। হঠাৎ অসুস্থবোধ করলে ছেলে তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁর ইউরিন ইনফেকশনের খবর জানায় হাসপাতাল। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে ভেন্টিলেশন রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অবস্থার অবনতিতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। মারা গেছেন এই গুণী অভিনেতা। কানাডার স্থানীয় সময় (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মারা গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন স্বপ্নলোকের নাট্য নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম।
তিনি জানান, মুত্যুর সময় পাশে ছিলেন অভিনেতার স্ত্রী অভিনেত্রী রওশন আরা ও ছেলে তাশফিন হোসেন। ১২ অক্টোবর জোহরের নামাজের পর কানাডার ক্যালগেরির আকরাম জুন্মা জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে রকি মাউন্টেন সংলগ্ন কক্রেন শহরের মুসলিম কবরস্থানে দাফন করা হবে অভিনেতাকে।
একুশে পদক প্রাপ্ত এই নাট্যজন একাধারে ছিলেন অভিনেতা, নাট্যকার-নির্দেশক ও নাট্য সংগঠক। পেশাগত জীবন তার আরো এক পরিচয় তিনি প্রকৌশলী।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
১২ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
১৩ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে