প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘নিশাচরের নিশিদিন’ খ্যাত প্রবীণ সাংবাদিক আবদুর রহিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
‘নিশাচরের নিশিদিন’ শিরোনামে তিনি অধুনালুপ্ত দৈনিক বাংলায় নিয়মিত কলাম লিখতেন। কলামের নামে তার একটি বই রয়েছে। তিনি সরকারের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) এবং অধুনালুপ্ত দ্য বাংলাদেশ অবজারভারের নির্বাহী সম্পাদক ছিলেন।
আবদুর রহিমের ছোট ভাই নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু সাংবাদিকদের জানান, আবদুর রহিম গত শুক্রবার নিজবাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল ওয়াদুদ বলেন, ‘ভাইয়ের তিন ছেলেই আমেরিকায় অবস্থান করছেন। ছেলেরা দেশে ফিরার পর জানাজা শেষে তাকে দাফন করা হবে।’
জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য আবদুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
আগামী মঙ্গলবার বেলা ১১টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’
১৩ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
১৭ ঘণ্টা আগে
গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
১৭ ঘণ্টা আগে