প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মনোনীত করার প্রক্রিয়ার বৈধতা নিয়ে সংস্থাটির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ রিট করেছিলেন। হাইকোর্ট সে রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রিটের ওপর শুনানি নিয়ে বিষয়টি তালিকা থেকে বাদ দেন।
ফারুক আহমেদের আইনজীবীরা জানিয়েছেন, রিটটি তালিকা থেকে বাদ দেওয়া হলেও অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলে বলা হয়েছে। তবে তারা অন্য বেঞ্চে যাবেন কি না, সে বিষয়টি আলোচনা করে জানাবেন বলে জানিয়েছেন।
এর আগে গতকাল রোববার (১ জুন) ফারুক আহমেদ এই রিটটি করেছিলেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। রিটটি আজ সোমবার কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ছিল।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বিসিবি পরিচালক ও পরে বোর্ড সভায় বিসিসির সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। এরপর ৯ মাসে নানা কর্মকাণ্ডে ‘বিতর্কিত’ হয়েছেন তিনি, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তার দূরত্বও তৈরি হয়েছে।
গত সপ্তাহে খবর আসে, ক্রীড়া উপদেষ্টা বিসিবি সভাপতি পদে থাকতে ফারুককে নিরুৎসাহিত করেছেন। তবে ফারুক আহমেদ এ পদ ছাড়তে রাজি না হলে ২৯ মে এনএসসি তার পরিচালক পদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। স্বাভাবিকভাবেই বিসিবি সভাপতি পদে থাকতে পারেননি ফারুক।
এদিকে ৩০ মে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ফারুক গতকাল রিটটি করেন।
আদালতে ফারুকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন শুনানিতে ছিলেন। এনএসসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন।
এনএমসির গত ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত (ফারুকের পরিচালক পদের মনোনয়ন বাতিল ও বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন) কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয় রিটে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়। যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচজনকে বিবাদী করা হয় রিটে।

মন্ত্রিসভার বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মি. অধিকারী বলেন, ‘আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যে ভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব
১৩ ঘণ্টা আগে
মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিক্যাল ও পোশাক বাবদ আরো ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে
১৪ ঘণ্টা আগে
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
১৪ ঘণ্টা আগে
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর ১ জুন রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। আজ সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
১৫ ঘণ্টা আগে