আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১: ১৪

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তনের পর আজ শনিবার রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মসূচির শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করবেন।

পরে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সহমর্মিতা জানাবেন।

দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেলে তিনি তার বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। প্রায় ১৯ বছর পর বাবার কবরের সামনে দাঁড়িয়ে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন এবং দেশের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, "নতুন বছরের প্রথম দিনেই যেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই আজকের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাপাখানার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।"

২ ঘণ্টা আগে

প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে সরকার কাজ করছে: এলজিআরডিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।

২ ঘণ্টা আগে

নির্দেশনা না মানলে বন্ধ হবে বেসরকারি হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

৩ ঘণ্টা আগে

সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে ক্রাউন প্রিন্সের চিঠি

এই সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷

৩ ঘণ্টা আগে