৫০ রান করার আগেই সাজঘরে ৫ ব্যাটার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
টেস্ট ক্যারিয়ারে ৩০০তম উইকেট পাওয়ার পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত রাবাদা

মিরপুরের চেনা উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে নাজমুল হোসেন শান্ত দল। দুই প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদার বোলিং তোপের মুখে পড়ে রীতিমতো দিশেহারা বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৫০ রান করার আগেই সাজঘরে ৫ ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট খরচায় ৫৮ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও মেহেদী হাসান মিরাজ। এই দুই ব্যাটারে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইয়ান মুল্ডারের তোপের মুখে পড়ে বাংলাদেশি ব্যাটাররা। ৬ ওভার না যেতেই তিন বাংলাদেশি ব্যাটারকে একাই সাজঘরে ফেরান এই পেসার। সাদমান কোনো রান করতে পারেননি, মুমিনুল ৪ ও ৭ রানে সাজঘরে ফিরেন শান্ত।

চাপ কাটাতে জয়কে সঙ্গ দিচ্ছিলেন অভিজ্ঞ মুশফিক। তবে শেষ পর্যন্ত রাবাদার গতির কাছে হার মানতে হয়েছে তাকে। দারুণ এক ডেলিভারিতে মুশফিকের স্টাম্প ভেঙে দেন রাবাদা। খানিক পর উইকেটে লিটন দাসকেও নিজের দ্বিতীয় শিকার বানান এই পেসার। তার আগে ‍মুশফিককে ১১ রানে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ও টেস্ট ইতিহাসের ৩৯তম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলকে নাম লেখান এই প্রোটিয়া পেসার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

ভারতীয় ভিসা কার্যক্রম চালু, সম্পর্ক স্বাভাবিক হতে আরও যত চ্যালেঞ্জ

এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।

৪ ঘণ্টা আগে

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, সুপারিশ পেলেন ১৫২১ জন

রোববার (২৮ জুন) পিএসসি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। এর আগে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। তবে প্রয়োজনীয় সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফল প্রকাশ করা হয়।

৫ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ ইস্যুতে সংসদে বিএনপি-জামায়াতের তর্ক

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়।

৬ ঘণ্টা আগে