হাতকড়া-শিকল পরিয়ে ৩১ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সামরিক বাহিনীর বিশেষ এক চার্টার্ড ফ্লাইটে ৩১ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে তাদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ছবি: সংগৃহীত

আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফেরত আসা ব্যক্তিরা জানিয়েছেন, তাদের হাতকড়া ও শিকল পরিয়ে রাখা হয়েছিল। এ নিয়ে এ বছর যুক্তরাষ্ট্র থেকে মোট ২৫৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো, যাদের বেশির ভাগকেই ফেরত পাঠানোর সময় হাতকড়া ও শিকল পরানো হয়েছিল।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এই ৩১ বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দেশে পৌঁছানোর পর তাদের পরিবহন ও জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক।

ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, তাদের বেশির ভাগই নোয়াখালীর বাসিন্দা। সিলেট, ফেনী, শরিয়তপুর ও কুমিল্লারও কয়েকজন রয়েছেন। সবাইকে প্রায় ৬০ ঘণ্টা হাতে হাতকড়া ও শিকল পরিয়ে রাখা হয়েছিল। ঢাকায় বিমানবন্দরে অবতরণ করার পর তাদের শিকলমুক্ত করা হয়।

ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, এই ৩১ জনের মধ্যে অন্তত সাতজন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তারা সেখানে বসবাসের জন্য আবেদন করলে সে আবেদন খারিজ করে দিয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক উল্লেখ করে ব্র্যাকের এই কর্মকর্তা বলেন, আমরা আগেও বলেছি, ব্রাজিলে যাদের কাজের নামে পাঠানো হচ্ছে, তাদের অধিকাংশ ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এ জন্য একেকজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করছেন, কিন্তু ফিরছেন শূন্য হাতে। এর পেছনে যারা আছে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।

এর আগে এ বছরের ২৮ নভেম্বর একটি চার্টার্ড ফ্লাইটে ৩৯ জন, ৮ জুন আরেকটি চার্টার্ড ফ্লাইটে ৪২ জন এবং ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

মূলত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের নিয়ে কঠোর নীতিমালা গ্রহণ করায় তাদের ফেরত পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশের বৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের অভিবাসনও নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কি না, জানালেন মন্ত্রী

জবাবে আফরোজা খানম বলেন, ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে।

৬ ঘণ্টা আগে

বিপ্লবী সরকার কেন করলেন না— বিরোধী দলকে প্রশ্ন পার্থর

পার্থ আরও বলেন, বিএনপিকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অথচ ট্রেজারি আসনে বসা প্রায় সবাই জেল খেটেছেন, জুলাই যোদ্ধা ছিলেন। মূলত জুলাই সনদ নিয়ে কোনো সমস্যা না, প্রশ্নটা হচ্ছে পুরো প্রক্রিয়া নিয়ে।

৭ ঘণ্টা আগে

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং বাকি তিন দিন ইন্টারনেটের মাধ্যমে (অনলাইন) পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

যুগ্ম সচিব আরও জানান, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে ১৫ থেকে ১৬ দিনের চাহিদা মেটানো সম্ভব। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

৮ ঘণ্টা আগে