ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৯
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: ওসমান হাদির ফেসবুক থেকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ‍্যুত্থানের অন‍্যতম সংগঠক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওএইচসিএইচআর'র কাছে একটি আনুষ্ঠানিক 'নোট ভারবাল' (কূটনৈতিক পত্র) পাঠিয়েছে। নোটে হাদি হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দফতরের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালকে অবহিত করা হবে।

প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এপ্রিলেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ: পিএসসি

৪ ঘণ্টা আগে

বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

বাংলাদেশের রিজার্ভ সক্ষমতা অনুযায়ী বার্ষিক জ্বালানি তেলের চাহিদার পুরোটা একসাথে মজুত করার সুযোগ নেই। মূলত চাহিদার নিরিখে নিয়মিতভাবে চালান আসে, ব্যবহার হয়- এভাবে চক্রাকারে চলতে থাকে।

৫ ঘণ্টা আগে

মার্কিনিরা যোগাযোগ করেছে, তবে আলোচনা নয়: ইরান

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার আগে ওমানের মধ্যস্থতায় দুই দফা বৈঠক করে ইরান-যুক্তরাষ্ট্র। ওই বৈঠকগুলোতেও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন উইটকফ।

৬ ঘণ্টা আগে

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সরু গলি ও প্রচুর ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। বর্তমানে তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

৭ ঘণ্টা আগে