প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও নির্ভুল তালিকা প্রকাশ করা হবে।
শনিবার (২৮ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অতীতে সঠিক জরিপ ছাড়াই যে ৩০ লাখ মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছিল, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ‘স্বাধীনতা একবারেই এসেছে। ৯০-এর গণ-আন্দোলন এবং ২৪-এর অভ্যুত্থান গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন; এগুলোকে অবশ্যই সম্মান করতে হবে। তবে এই অর্জনগুলোকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে মেলানো যাবে না। মুক্তিযুদ্ধের অনন্য মহিমা অক্ষুণ্ন রেখেই আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করব।’
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম প্রকৃত মুক্তিযোদ্ধাদের কল্যাণে বেশ কিছু দাবি উত্থাপন করেন। তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, পুনর্বাসন এবং সব সরকারি সুযোগ-সুবিধা বিনা মূল্যে প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধের স্মৃতিচারণা করেন এবং পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার অনুরোধ জানান।
আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা আক্ষেপ প্রকাশ করে বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। তারা দ্রুত ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মন্ত্রী আশ্বস্ত করেন যে, মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন একটি স্বীকৃত পেশা। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশ
৪ ঘণ্টা আগে
‘এক-এগারো’ সরকারের আরেক অন্যতম কুশীলব, ডিজিএফআইর সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
৬ ঘণ্টা আগে
গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটিকে আর বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
৬ ঘণ্টা আগে
যেসব ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন, তাদের প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় রাখতে পারলে তারা এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন, আর পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন।
৬ ঘণ্টা আগে