ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নামিয়ে ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৪

সংস্কারের পর রোববার চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি আলোচিত ছবি স্থান পাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা গৌরবোজ্জ্বল কোনো ছবি সেখানে না থাকায় বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।

জিন্নাহর ছবি রাখার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির শীর্ষ নেতারা দ্রুত ছবিটি অপসারণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ডাকসুর সংগ্রহশালাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তারা।

এর মধ্যেই ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবির ফ্রেম দেয়াল থেকে নামিয়ে ছবিটি বের করে ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন তিনি।

ঘটনার বিষয়ে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘জিন্নাহর এই ছবিটা ডাকসু কেন টানিয়েছে? সাদিক কায়েম তোমরা কি উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাও? রাষ্ট্রভাষা বাংলা হবে না, উর্দু হবে, এই ঘোষণা দেওয়া জিন্নাহর ছবি রাখার সাহস করেছে এই ডাকসু।’

তিনি আরও বলেন, ‘এই ডাকসু যা মন চায় তা করছে। ইতিহাসের খল নায়ক। বাঙালি হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড, তিনি কার্জন হলে এসেছিলেন, স্পষ্ট ঘোষণা দিলেন উর্দু হবে রাষ্ট্র ভাষা।’

তবে জিন্নাহর ছবি নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনাকে ‘হামলা’ হিসেবে অভিহিত করেছেন সংগ্রহশালাটির দায়িত্বে থাকা ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

অন্যদিকে, ছাত্রদলের শীর্ষ নেতারাও অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে বাংলা ভাষার বিরোধিতাকারী মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণের দাবি জানিয়েছেন।

তারা বলেন, ‘ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে এবং ঐতিহাসিক মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ঐতিহাসিক স্মারক ও চেতনাকে বিকৃত করার সব অপপ্রয়াস রুখে দেওয়া হবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসুতে এবার সাঁটানো হলো গোলাম আযমকে ‘জুতোপেটা’র ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনার পর এবার সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের একটি বিতর্কিত ছবি সাঁটানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশ সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, বাংলাদেশের প্রত্যাশা সেটিই।

৬ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীর ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় দুই মামলায় মোট ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৭ ঘণ্টা আগে
Advertisement