খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা

ডেস্ক, রাজনীতি ডটকম
খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার (২ জানুয়ারি) অফিসার্স ক্লাব ঢাকায় এক শোকসভা আয়োজন করেছে নবম বিসিএস ফোরাম।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব সিনিয়র সচিব মোঃ সামসুল আলম।

বক্তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তার দীর্ঘ ও রাজনৈতিক কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণে খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা।

আলোচনা শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার

গ্রেপ্তার আসামিরা হলেন- সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রারের কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওর

৪ ঘণ্টা আগে

এক দিনে হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৫ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।

৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ; যা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি উৎসাহব্যাঞ্জক অগ্রগতি বলে মনে করে ঢাকা।

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সরকার দলীয় এমপির

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহোদর প্রয়াত আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন।

৫ ঘণ্টা আগে