প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী কনস্টেবল সাদিয়া আফরিন জানান, শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। পরে পোস্তগোলা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত চার যুবক তাকে প্রলোভন দেখিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও ঋষিপাড়া এলাকার নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। বাকি দুইজন পালিয়ে যায়। আমরা ওই নারীর কাছে থেকে জানতে পারি তিনি চার মাসে অন্তঃসত্ত্বা।
তিনি আরও বলেন, আমরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এসে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক নারী ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৪ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয
৬ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু
৬ ঘণ্টা আগে