আন্দোলনে আহতদের তথ্য সংরক্ষণ করা হবে: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের বিস্তারিত তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী দুই দিনের মধ্যে রেকর্ড বা সংরক্ষণ করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহত প্রায় ৯০০ জনের বেশি রোগীর চিকিৎসা হয়েছে। এখানে আহতরা বিভিন্ন সময় চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখানে পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। বর্তমানে হাসপাতালটিতে ৬৮ জন চিকিৎসাধীন। আমরা আহদের সঙ্গে কথা বলেছি ও তাদের বক্তব্য শুনেছি। আহতদের বিস্তারিত তথ্য তদন্ত সংস্থা আগামী দুই দিনের মধ্যে সংরক্ষণ করবে।

তিনি বলেন, আহতদের শরীরে যেসব বুলেট লেগেছিল, যেসব গুলি অপসারণ করা হয়েছে, সেগুলো দেখেছি। আন্দোলনকারীদের ওপর বিজিবি ও পুলিশ গুলি করেছে। সবচেয়ে মারাত্মক ঘটনা হচ্ছে যে, একজন গুলিবিদ্ধকে কোলে নিয়ে বসে থাকা অবস্থায়, ওই আহতের গলায় পারা দিয়ে গলার হাড় ভেঙে ফেলেছে এমন ঘটনা জানতে পেরেছি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘ভিকটিমরা বলেছেন, বিদেশি ভাষা হিন্দিতে তাদের গালি দিয়েছে, কাছে এসে গুলি করেছে। ভিকটিমরা আরও বলেছেন, বিদেশি সৈন্যবাহিনী তাদের ওপর হামলা করেছে। ' আমরা এসব তথ্য প্রমাণ সংগ্রহ করছি। যথারীতি আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা করা হবে। আমরা মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৮ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৮ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে