অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে ছাত্রলীগ: ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশ

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে ডিএমপি।

শনিবার (১৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু-এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়।

এসব দুর্বৃত্তদের তাৎক্ষণিক ধরা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে ঐ সংগঠনগুলোর বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হতেও অনুরোধ জানিয়েছে ডিএমপি।

গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত ছাত-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীরা নিজ নিজ এলাকা ছেড়ে পালিয়ে যায়। বড় বড় নেতারা দেশ ছেড়ে পালালেও ছোট ছোট নেতা ও কর্মীরা অন্য এলাকায় আত্মগোপনে রয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যে জটিল রোগে অচেতন হয়ে যান বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।

২ ঘণ্টা আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ২৪ জুলাই, ৯ শ্রাবণ, শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে আমি সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।

৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগ, বিকেল ৫টায় স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

এর কিছুক্ষণ পরই জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানো জানানো হয়, বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করবেন স্পিকার।

৪ ঘণ্টা আগে