এসআইদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাজারবাগে এসআইদের উদ্দেশে ব্রিফ করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। ছবি: ডিএমপি

পেশাদার মনোভাব নিয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত উপপরিদর্শকদের (এসআই) প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে এসআইদের উদ্দেশে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সেবাদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে শেখ সাজ্জাত আলী বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তাই তদন্তের মানোন্নয়নে আরও ভূমিকা রাখতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ছিনতাই বেড়ে গেলে মানুষ অনিরাপদ বোধ করে। তাই ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষতা প্রমাণের বড় একটি সুযোগ। সে সুযোগ কাজে লাগাতে হবে। সেবার মানসিকতা ও পেশাদার মনোভাব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। মামলার তদন্ত নির্দিষ্ট সময়ে শেষ করা ও ওয়ারেন্ট তামিলে আরও তৎপর হওয়ার তাগিদও দেন তিনি।

ডিএমপিতে কর্মরত দুই হাজার ৩৪৪ জন এসআইদের মধ্যে দ্বিতীয় ধাপে ৪৪৪ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সব এসআইদের এমন ব্রিফিং দেবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড

নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

৬ ঘণ্টা আগে

মুজিববর্ষ উদ্‌যাপনে খরচ হাজার কোটি টাকা— সংসদে জানালেন অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয় সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন খাতে সরকারের মোট ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ টাকা।

১৮ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯৬

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামজনিত উপসর্গ নিয়ে চারজন এবং হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

১ দিন আগে

আর্থিক শৃঙ্খলার জন্য গভর্নর পদ সাংবিধানিক করা উচিত: ফরাসউদ্দিন

সাবেক এই গভর্নর বলেন, সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেওয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা ও অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত।

১ দিন আগে