প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন হানিফ ও সবুজ। এ ছাড়া শরীফ ও জুয়েল নামে আরো দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, নিহত দুজন সক্রিয় ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। একই ঘটনায় আহত আরো দুজনও চিহ্নিত ছিনতাইকারী দলের সদস্য।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার মধ্যরাতে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। এরপর ভোর ৪টার দিকে আবারও ছিনতাই করতে এলে এলাকাবাসী তাদের ঘেরাও করে চারজনকে ধরে পিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করে জানায়, আহত ছিনতাইকারী সুজন ওরফে বাবলু ও ফয়সাল ঢাকা উদ্যান এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের প্রধান জনি ওরফে ‘রক্তচোষা জনি’র ঘনিষ্ঠ সহযোগী। এরা দীর্ঘদিন ধরে এ এলাকায় ছিনতাই করে আসছিল। প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড চললেও স্থানীয় পুলিশ প্রশাসন তেমন কার্যকর ব্যবস্থা নেয়নি। আটকরা অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজন মারা যায় এবং দুজন চিকিৎসাধীন আছে। নিহত ও আহত সবার বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে।’

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ৯ জেলার ফলপ্রকাশের ঘটনায় এক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েস।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত বুধবার (৮ জুলাই) জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চটগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।
৫ ঘণ্টা আগে
‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহ্দী আমিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি উদ্যোগের কথা তুলে ধরেন।
৬ ঘণ্টা আগে