পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো ওই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শাহ আলম যাতে বিমানবন্দর, স্থলবন্দরসহ যেকোনো সীমান্ত পয়েন্ট দিয়ে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য আমরা সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছি।

তিনি জানান, শাহ আলমকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেশে প্রবেশ ও প্রস্থানের সমস্ত পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কীভাবে তিনি পালিয়ে গেলেন তা জানতে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার জন্য তাকে উত্তরা পূর্ব থানায় আনা হলেও ওইদিন দুপুরে তিনি কৌশলে পালিয়ে যান।

সাবেক এই ওসির বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। আন্দোলন চলাকালে হয়রানি, মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৭ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৭ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৮ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে