বাংলাদেশ থেকে প্রথম চীনে চিকিৎসা নিতে গেলেন ১৪ রোগী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার চীনের পথে রওয়ানা দেয় ১৪ জন রোগীসহ ৩১ জনের দল। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনের হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন ১৪ জন রোগী। তাদের পরিবারের সদস্য ও চিকিৎসকসহ সব মিলিয়ে চীনের কুনমিংয়ে গেছেন ৩১ জন।

সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে বাংলাদেশি রোগীদের জন্য চীনে চিকিৎসা গ্রহণের সম্ভাবনার দ্বার খুলল।

সোমবার (১০ মার্চ) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেট দিয়ে প্রবেশ করে চীনের কুনমিংয়ের উদ্দেশে রওয়ানা দেন রোগীরা। এ সময় তাদের স্বাগত জানাতে উপস্থিত হন চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েন। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, এ বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। দুই দেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। কুনমিংয়ে চিকিৎসা সেবা নেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হবে।

চীনের রাষ্ট্রদূত বলেন, মেডিকেল চেকআপ ও চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রথম ব্যাচ চীনের পথে রওয়ানা হলো আজ সোমবার। ১৪ জন রোগী ও তাদের পরিবারের ছয় সদস্য, পাঁচজন চিকিৎসক, পাঁচজন এইচইউসি প্রতিনিধি ও সাংবাদিকসহ এই দলে রয়েছেন ৩১ জন।

ইয়াং ওয়েন বলেন, চীন রোগীদের সক্ষমতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী একাধিক স্কিম রেখেছে। বাংলাদেশ থেকে যারা চীনে চিকিৎসার জন্য যেতে আগ্রহী তাদের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। চীনা এয়ারলাইন্স রোগীদের স্বল্পমূল্যে প্লেনের টিকিটের ব্যবস্থাও করছে।

বিমানবন্দরে কর্মকর্তারা জানান, চীন সরকার বাংলাদেশের প্রয়োজনীয়তা অনুযায়ী চারটি হাসপাতাল ডেডিকেট করেছে। সবগুলো হাসপাতালে প্রশিক্ষিত চিকিৎসক-স্বাস্থ্য কর্মী, উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চমানের স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৩ ঘণ্টা আগে

এইচএসসি কেন্দ্রে প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

বিষয়টি পরীক্ষার্থীদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

৩ ঘণ্টা আগে

৩ শর্তে দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হব

৪ ঘণ্টা আগে

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।

৪ ঘণ্টা আগে