বৈরি আবহাওয়া: দ্বিতীয় দিনের মতো চবির সব ক্লাশ-পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং ক্যাম্পাসের বিদ্যমান জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় পূর্বের স্থগিতাদেশ বৃহস্পতিবারও (৯ জুলাই) বলবৎ থাকবে। এর আগে একই কারণে গত বুধবারও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

টানা এই স্থগিতাদেশের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের পরীক্ষা আটকে গেছে। পরীক্ষা স্থগিত হওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে— ফরেস্ট্রি, অ্যাকাউন্টিং, এইচআরএম, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, বাংলা, ইংরেজি, ইতিহাস, ফরাসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই, প্রাণিবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, মাইক্রোবায়োলজি, পদার্থবিদ্যা, ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে জানিয়ে দেওয়া হবে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

২ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement