নবীনদের হেনস্তায় সিভাসুর ১৯ জন বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি

নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক হেনস্তার ঘটনায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং দুইজনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাতে, গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি’র ১৩তম সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ছাত্রত্ব বাতিল হওয়া দুজন হলেন- মাস্টার্সে অধ্যয়নরত অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগের অভিষেক নন্দী ও অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের মো. আশিকুল ইসলাম রানা।

এর আগে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের 'বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের' ৪১৮ নম্বর কক্ষে ২০২৩ সালের ১ আগস্ট রাতে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। একই বছরের ১৯ নভেম্বর রাতে হলের টিভিরুমে আরেক শিক্ষার্থীকে আক্রমণ ও আহত করার ঘটনা ঘটে। এসব ঘটনায় কারণ দর্শানোর নোটিশের জবাব না দেয়া এবং তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ শাস্তি দেয়া হলো।

এদিকে, র‍্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফুড সাইন্স ও টেকনোলজি অনুষদের দ্বিতীয় বর্ষের পাঁচ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদের মধ্যে মির্জা মাহফুজ হাসান আকাশকে হল থেকে স্থায়ী বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা, মো. জাবেরকে এক বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা, এবং মো. রশিদ শাবাব শুভ, তানজিম মো. সিয়াম ইকবাল ও মো. মেহেদী হাসানকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ওই অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ প্রমাণিত হয়।

অন্যদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন আট শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে ফিশারিজ অনুষদের ১৪ জনকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।

এদের মধ্যে ওই অনুষদের দ্বিতীয় বর্ষের মো. তৌহিদুল ইসলাম শিহাবকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে স্থায়ী বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা, মো. সাজেদ-উল-ইসলাম সিফাতকে ছয় মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং মো. শাহেদুল ইসলামকে ছয় মাসের জন্য বহিষ্কার ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই বর্ষের শিক্ষার্থী সিফাত উল্ল্যাহ জিলান, মো. মোস্তাকিম হোসেন রিয়াদ, আসিফ আল হাসান, মো. ইলিয়াস আল জাবের, তাইদুল ইসলাম তপু, মো. আব্দুল্লাহ আবু সাঈদ, নাজমুস সাদাত তৌহিদ, আবুল হাসান ফাহাত, মো. শাহরুখ খান ও মো. বেলাল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে নোটিশ দেয়া হয়েছে। এছাড়া মো. রিয়াজুল জান্নাহ ওয়াসীকে বিশ্ববিদ্যালয়ের হলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাইয়ে ‘বিতর্কিত’ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা, গান গেয়ে ভাইরাল ঢাবি শিক্ষককেও অব্যাহতি

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ‘বিতর্কিত কর্মকাণ্ড’ এবং শিক্ষার্থীদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত এবং একজনকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

২০ জুলাই এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

সভায় শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশের প্রস্তুতি ও খাতা মূল্যায়নের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে ফলাফল তৈরির কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

৩ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডিডব্লিউটি ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত ৩১ জন ক্রু-এর সবাই বাংলাদেশি এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন।

৩ ঘণ্টা আগে

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

২০ জুন তার চলে যাওয়ার সংবাদে মনটা ভীষণ ভারী হয়ে গেল। চোখ ছলছল করে উঠল আর চোখের সামনে ভেসে উঠল সেই পুরোনো স্মৃতি। মামার অফিসকক্ষ, হকিস্টিক হাতে দাঁড়িয়ে থাকা সেই ছবি। সাদেক মামা আপনার এই চলে যাওয়ায় আমরা ব্যথিত। দেশ একজন দক্ষ সংগঠক ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।

৩ ঘণ্টা আগে