৪০ দিন বন্ধ থাকার পর শুরু হল নগর ভবনের কার্যক্রম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টানা ৪০ বন্ধ থাকার পর সোমবার (২৩ জুন) খুলে দেওয়া হয়েছে নগর ভবনের মূল ফটক। আবারও শুরু হয়েছে সেবা কার্যক্রম। সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও আসেননি প্রশাসক ও প্রকৌশলীরা।

এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল থেকে নগর ভবনের সিঁড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি কর্মীরা। তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর নগর ভবনে সেবা চালু হলেও প্রথম দিনে তেমন ভিড় ছিল না। যারা এসেছেন তারা খুব সহজেই দ্রুত কাজ সম্পন্ন করতে পেরেছেন। এতে সেবাপ্রত্যাশীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা হয় । মিরপুরের বাসিন্দা আরিফ তরফদার বলেন, ‘ছেলের লাইসেন্স হস্তান্তরের জন্য এসেছিলাম। খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে দিয়েছে। আমরা কৃতজ্ঞ। ’

শুক্রবাদের আয়েশা বেগম বলেন, ‘আমি হোল্ডিং ট্যাক্স জমা দিতে এসেছিলাম। খুব দ্রুত কাজ হয়ে গেছে। এত দ্রুত সেবা পেয়ে খুব খুশি। ’

বাসাবো থেকে আসা মানছুরা বলেন, ‘নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় বেশ সমস্যায় পড়েছিলাম। বাবার অসুস্থতার কারণে একটি অনুদানের টাকা জমা ছিল। আজ আবার আবেদন জমা দিলাম। স্যারেরা বলেছেন, কয়েক দিনের মধ্যেই টাকা পেয়ে যাব। এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। ’

প্রসঙ্গত, গত ২৭ মার্চ আদালত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়। গেজেট স্থগিত চেয়ে রিট করা হলে সেটি খারিজ হয়। পরে আপিল করলেও সেখান থেকেও রিট খারিজ হয়। তবে এখনো পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি।

এরপর গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’র ব্যানারে আন্দোলন শুরু করেন ইশরাকের সমর্থকরা। ওইদিনই নগর ভবনের মূল ফটকে তালা দেওয়া হয় এবং বন্ধ হয়ে যায় সব কার্যক্রম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৭ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

২১ ঘণ্টা আগে